মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফটিকছড়িতে তেল ও বিদ্যুৎ বিহীন কৃষকবান্ধব সেচ পাম্প উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারায় জ্বালানি তেল ও বিদ্যুৎ ছাড়া কৃষকবান্ধব সেচ পাম্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দাতঁমারা ইউনিয়ন ও নারায়ণহাট ইউনিয়নের সংযোগস্থল জুজখোলা হাসনাবাদ স্লুইস গেটের পাশে সম্পূর্ণ তেল ও বিদ্যুৎ ছাড়া এ বৈজ্ঞানিক সেচ পাম্পের উদ্বোধন করেন পেডরোলো গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি লায়ন নাদের খান।

দাঁতমারা ইউপি চেয়ারম্যান মুহা. জানে আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।

দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মাস্টার মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভুজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুল হক, সাবেক অধ্যক্ষ জহুরুল হক হোসাইনী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কবির আহমেদ সওদাগর, আশীষ কান্তি দে, ইউপি সদস্য নাসির উদ্দিন, শফিউল আলম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ