শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বছরে যোগ হচ্ছে ৩৫ হাজার রোহিঙ্গা শিশু: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এই শরণার্থীদের বিষয়ে রোববার এক সভায় তিনি প্রতি বছর ৩৫ হাজার রোহিঙ্গা শিশুর জন্মের তথ্য দিয়ে এই জনগোষ্ঠীর জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই দেশে তারা (রোহিঙ্গা) আশ্রয় নিয়েছে পাঁচ বছর হল। অর্থাৎ এই পাঁচ বছরে প্রায় দেড় লাখ রোহিঙ্গা শিশুর সংখ্যা বেড়েছে।

“আমরা দেখেছি, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জন্মহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই জায়গায় আমাদের স্বাস্থ্য বিভাগকে বলবো, ইসলামিক ফাউন্ডেশনকে বলব, তারা যাতে সবাইকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে সবাইকে।”

মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে ১১ লাখের বেশি মুসলমান রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গা আসে ২০১৭ সালে। তাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও তারপর তা এগোয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এতদিন একজন রোহিঙ্গা শিশু যে হারে রেশন পেত, একজন বয়স্ক রোহিঙ্গাও সে হারে রেশন পেত। তবে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে বয়স বিবেচনা করে রেশন দেওয়া হবে।”

এই রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’ কাজ করছে। রোববার সচিবালয়ে সেই কমিটির চতুর্থ সভা হয়।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে জানিয়ে আসাদুজ্জামান কামাল বলেন, “ক্যাম্পের ভেতরে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। আর ক্যাম্পগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।”

রোহিঙ্গারা যাতে অবৈধভাবে পাসপোর্ট না করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে কতজন রোহিঙ্গা অবৈধভাবে পাসপোর্ট নিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ