শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ মীর মাহমুদ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্থাপত্য ও নির্মাণ শৈলীর জন্য আজও মানুষের কাছে আকর্ষণীয় স্থান হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ। মীর মাহমুদ সাহেব মসজিদটি ভারতের তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে অবস্থিত।

মসজিদটির দৈর্ঘ্য মাত্র ৯.২ ফুট বাই ১২ ফুট অর্থাৎ মাত্র ১১০ স্কয়ার ফুট। এই মসজিদে একসঙ্গে পাঁচজন নামাজ পড়তে পারেন।

হায়দরাবাদ নিউজ জানিয়েছে, এজন্যই মীর মাহমুদ সাহেব মসজিদকে বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ হিসেবে বর্ণনা করা হয়।

মসজিদটি মীর আলম ট্যাংকের পাশে পাহাড়ের ওপর অবস্থিত। প্রকৃতির মাঝে সুন্দর এই মসজিদটি একজন সুফিসাধকের নামে নামকরণ করা হয়েছে। ১৬ শতকে আব্দুল্লাহ কুতুব শাহের শাসনামলে ইরাক থেকে ভারত এসেছিলেন ওই সুফিসাধক।

পাথরের তৈরি মসজিদটিতে মাত্র একটি খিলান এবং দুটি মিনার রয়েছে। তাই ছোট এই মসজিদটিতে একসঙ্গে মাত্র পাঁচজন মানুষ নামাজ আদায় করতে পারেন।

তবে বিশ্বের সবচেয়ে ছোট এই মসজিদে এখন আর নামাজ হয় না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ