শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

২৫ এপ্রিলের মধ্যে বেতন-ভাতা দেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী, সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের চলতি মাসের বেতন ২৫ তারিখের মধ্যে দিতে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

আজ রোববার (১০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখার উপসচিব এএসএম লোকমান স্বাক্ষরিত আদেশ জারি করেছে অর্থ বিভাগ। হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (অর্থ) এই চিঠিটি পাঠিয়েছে অর্থ বিভাগ।

আদেশে অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২২ অনুযায়ী ৩ মে তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চলতি মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।

আদেশে আরও জানানো হয়, বাংলাদেশ ট্রেজারি রুলস এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩(২)-তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ