বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

বাংলাদেশে আসার আগে পূরণ করতে হবে হেলথ ফরম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে প্রবেশের তিন দিন আগেই প্রত্যেক যাত্রীকে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে।

সম্প্রতি এ নিয়ম চালু করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, এতদিন বিদেশ থেকে বাংলাদেশে আসার পর বিমানবন্দর ও স্থলবন্দরে ইমিগ্রেশনের আগে হাতে লিখে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। সেই ফরম জমা দিতে লাইনে দাঁড়িয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এ দুর্ভোগ কমাতে এখন থেকে দেশে আসার তিন দিন আগেই অনলাইনে স্বাস্থ্যগত তথ্যের ফরম পূরণের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদফতর।

চিঠিতে বলা হয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে হাতে লিখে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করে হেলথ ডেস্কে জমা দিতে হয়। এতে যাত্রীদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এ সমস্যা নিরসনে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের দেশে আসার তিন দিন আগেই হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের http://health declaration.dghs.gov.bd এই ওয়েব লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউআর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে। বোর্ডিংয়ের সময় যাত্রীর হেলথ কার্ড আছে কি না এয়ারলাইন্স কর্তৃপক্ষ তা যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।

শিগগিরই এ বিষয়ে সার্কুলার জারি করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ