মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটে গরু-ছাগলের মাংস বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক গরু-ছাগলের মাংসের দাম নির্ধারণ করে দেয়ায় আন্দোলনে নেমেছিল মহানগর এলাকার মাংস ব্যবসায়ীরা। দাম প্রত্যাহার না করা হলে মাংস বিক্রি করবেন না বলে জানিয়েছিল তারা।

অবশেষে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে সোমবার আন্দোলন প্রত্যাহার করে মাংস বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে সিলেট মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ীরা মাংস বিক্রি বন্ধ রেখেছিলেন। তাদের দাবি ছিলো মহানগর এলাকায় সিলেট সিটি করপোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা বেঁধে দিয়েছিলো। এর চেয়ে বেশি দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়। কিন্তু আমরা গরু-ছাগল যে দামে কিনে আনি, তাতে মাংস বিক্রি করে লাভ হয় না। এজন্য সিসিকের বেঁধে দেয়া দামে মাংস বিক্রি করা কঠিন হয়ে পড়ে।

এই ব্যবসায়ী নেতা আরও বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী রোববার রাতে মাংস ব্যবসায়ীদের কথা শুনেছেন। তিনি দাম পুননির্ধারণ করে দেয়ার আশ্বাস দিলে আমরা পুনরায় মাংস বিক্রি শুরু করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ