মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহনের দায়ে চন্দন কান্তি দে নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া ধলঘাটপাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া ধলঘাট পাড়া এলাকায় সরকারী ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত বালু ব্যবসায়ী চন্দন কান্তি দে পিতা সোনারাম দে কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বালু সিন্ডিকেট ও পাহাড় কাঁটার সাথে জড়িতদের ভবিষ্যৎ জন্য সতর্কও করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সাথে ছিলেন- মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট, আনসার সদস্যগণ ও অফিস সহায়কসহ সংশ্লিষ্টজন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহেশখালী উপজেলায় কোনো বালুমহাল ইজারা নেই, যার ফলে অনেক অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে বালুছড়ার আশপাশের এলাকা, ব্রিজ- কালভার্টসহ রাস্তা ভেঙে ফেলছে, যার কারণে ধ্বসে যাচ্ছে পাহাড় সহ উঁচু অঞ্চল। সাধারণ মানুষ এসব নিয়ে খুবই উদ্বিগ্ন এবং তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

‘মহেশখালীতে অবৈধভাবে সিন্ডিকেট করে বালু উত্তোলন ও পাহাড় কাঁটার মতো পরিবেশ ধ্বংস কারীদের বিরুদ্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।’

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী মোহাম্মদ ইয়াসিন বলেন- অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাহাড় খেকো, বালু উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরকে অনুরোধ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় খেকো দের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ