মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ইসলাম ও দেশের প্রয়োজনে ঐক্যের আহ্বান সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আলমাদানী বলেন, যুব সমাজ হলো একটি দেশের প্রাণ শক্তি ও মূল চালিকা শক্তি। যুবকদের প্রচেষ্টার মাধ্যমেই একটি দেশ তার চূড়ান্ত লক্ষে পৌঁছতে পারে, তাই দেশ মানবতা ও ইসলামের প্রয়োজনে যুব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পুরানা পল্টনস্থ ফুড ভিলেজ রেস্তেরাঁয় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছে, তারা দেশের অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে এবং দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজ অকার্যকর হয়ে পড়েছে। এ অবস্থা উত্তরের জন্য যুব সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।

সংগঠনের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদের পরিচালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরী, সাইমুম সাদী সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা আব্দুল গাফফার।

বন্ধু প্রতিম বিভিন্ন যুব সংগঠনের কেন্দ্রীয় সিনিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এবি যুবপার্টির কেন্দ্রীয় সভাপতি এবিএম খালিদ, বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোর্শেদ, বাংলাদেশ যুবমিশনের কেন্দ্রীয় আহবায়ক ইমরুল কায়েস, জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুবজাগপা এর কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু, সহ উল্লেখ্য বন্ধুপ্রতিম সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ