মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান রাষ্ট্রপতি ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়ত মহাসচিবের বৃহস্পতিবার বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়ার কার্যক্রম

সাঁতার শিখতে গিয়ে আর ফেরা হলো না ভাইবোনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার মনপুরায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা রফিজলের পুকুরে এ ঘটনা ঘটে।

স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃতরা হলো মনপুরার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিজলের মেয়ে লিয়া (১০) ও মন্তাজের ছেলে আদর (৬)। তারা দুজন সর্ম্পকে চাচাতো ভাইবোন।

পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় খাবার শেষে সাঁতার বাড়ির পাশের পুকুরের যায় লিয়া ও আদর। কিছুক্ষণ পর লিয়ার মা তাদের পুকুরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাইম হাসনাত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে ওই দুই শিশু মারা গেছে।

-এটি