মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটে গরু-খাসির মাংসের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট মহানগর এলাকায় গরু ও খাসির মাংসের দাম নতুন করে নির্ধারণ করেছে সিটি করপোরেশন (সিসিক)। ব্যবসায়ীদের দাবির মুখে মাংসের নতুন এ দাম নির্ধারণ করা হয়।

সিসিকের নতুন দাম অনুযায়ী, সিলেট মহানগরী এলাকায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে ৬৫০ টাকা এবং খাসির মাংস বিক্রি হবে ৮৫০ টাকায়।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকে এ দামে মাংস বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

রোজার মাসকে সামনে রেখে গরুর মাংসের কেজি ৬০০ টাকা নির্ধারণ করেছিল সিলেট সিটি করপোরেশন। কিন্তু ব্যবসায়ীরা এ নির্দেশনা উপেক্ষা করে বেশি দামে মাংস বিক্রি করেন। এতে ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমে বিষয়টির সত্যতা খুঁজে পান এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিলে গত ৭ এপ্রিল থেকে সিলেটের সব মাংসের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

মাংস ব্যবসায়ীরা ধর্মঘটে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ ক্রেতাসহ রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। এ অবস্থায় গত ১০ এপ্রিল রাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক হয় মাংস ব্যবসায়ীদের। সভায় দাম বাড়ানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরদিন ১১ ফেব্রুয়ারি থেকে নগরীতে মাংস বিক্রি শুরু করেন তারা।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, সাধারণ মানুষের বিপাকের কথা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সামান্য দাম বাড়িয়েছে সিসিক। তবে ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত নতুন দামের চেয়ে বেশি নিলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ