মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘গত ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজদের বিচার ধীরে ধীরে হবে’ সাংবাদিকদের একাংশকে কুত্তার মতো পেটানো দরকার: এনায়েতুল্লাহ আব্বাসী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের

এ বছর আরও সুন্দর, নিরাপদ হজ ব্যবস্থাপনার প্রস্তুতি নেয়া হয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতায় এ বছর আরও সুন্দর, নিরাপদ ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি নেয়া হয়েছে’ বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

(১৮ এপ্রিল) সোমবার  পুলিশ কনভেশন হল, রমনয় হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা মহামারি উত্তর পরিস্থিতিতে সৌদি আরবের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ হতে এ বছর ৫৭ হাজার ৮ শত ৫৬ জন হজযাত্রী হজে যেতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি-বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনের পর মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত হজ প্যাকেজ ঘোষণা করা হবে। সেখানে হজযাত্রী, হজ এজেন্সি, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থার করণীয় বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত করতে ইতোমধ্যে হজ আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে হজযাত্রীসহ সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণ করা হয়েছে। হজ ব্যবস্থাপনায় অনিয়ম কারীদের উপযুক্ত শাস্তির বিধান রাখা হয়েছে। হজের আইনের অধীনে বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেন, হজযাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তার মন্ত্রণালয়ের পুর্ণ প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, এ বছর সৌদি আরব অংশের শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করা হবে।

হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান এনডিসি প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ