মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরি, জরিমানা ৫০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির জন্য দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ এপ্রিল) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জিলাপিকে আকর্ষণীয় করতে কাপড়ের রং ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায় বন্ধু সুইটমিট অ্যান্ড হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ