মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

'জাতীয় ঐক্যের জন্য তৃণমূল থেকে ঐক্যের দাবি জোরালো করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখা পক্ষ থেকে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) গোয়াইনঘাট বাজারের মিতালী হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় খেলাফত মজলিস, সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস বলেছেন, জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে তৃণমূল থেকে শুরু করে ঐক্যের দাবী জোরালো করার জন্য সকল পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, খেলাফত মজলিস সে লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে।

খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে বন্ধুপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার সঞ্চালনায় ইফতার মাহফিলে বন্ধুপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন- বিএনপি গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, বাংলাদেশ খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকারিয়া মাসুক ও ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা প্রচার সম্পাদক ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন।

এ সময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ জহির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ