শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জে*রুজালেমে সংঘ’র্ষ বন্ধের আহ্বান পাঁচ ইউরোপীয় দেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল আকসা মসজিদকে ঘিরে সপ্তাহজুড়ে সহিংসতার পর মঙ্গলবার জেরুজালেমে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে পাঁচ ইউরোপীয় দেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার জরুরি বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

আয়ারল্যান্ড, ফ্রান্স, এস্তোনিয়া, নরওয়ে এবং আলবেনিয়া এই আহ্বান জানায়। বৈঠক ডাকা দেশগুলোর মধ্যে থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ও চীন যৌথ বিবৃতিতে অংশ নেয়নি।

পাঁচ দেশের ওই বিবৃতিতে বলা হয়, “সহিংসতা অবিলম্বে বন্ধ করা দরকার। আরও বেসামরিক লোকদের হতাহতের ঘটনা রোধের বিষয় অগ্রাধিকার দিতে হবে। পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা অবশ্যই সম্পূর্ণভাবে সম্মান প্রদর্শন করতে হবে।”

জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বর ঘিরে এবং আশপাশে কয়েক দিনের সহিংসতার পর এই বৈঠক ডাকা হয়। এই এলাকা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। সেখানে সপ্তাহান্তের সংঘর্ষে ১৭০ জন লোক আহত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ