শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

শfহবাজ শরীফের সঙ্গে পাক সেনাপ্রধানের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজের দায়িত্ব নেওয়ার পর এটিই তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। মঙ্গলবার (১৯ এপ্রিল) এ বৈঠক হয় বলে জানা গেছে। এক টুইটে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি প্রধানমন্ত্রীর অফিস।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ ও সেনাপ্রধানের বৈঠকে পেশাগত সংশ্লিষ্ট বিষয় থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইখতিকার জানান, অসুস্থ থাকায় ১১ এপ্রিল নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি দেশটির সেনাপ্রধান।

একই দিনে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভার সদস্যরা শপথগ্রহণ করেন। প্রথম ধাপে ৩১ জন ফেডারেল মন্ত্রী, তিনজন রাজ্য মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিনজন উপদেষ্টার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ