শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এবার পুতিন ও জেলেনস্কি একমত হবেন, আশাবাদী এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি ফোনালাপের ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এই ফোনালাপের পর পুতিন আর জেলেনস্কি তুরস্কে সাক্ষাতের ব্যাপারে একমত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কিয়েভ ও মস্কোর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরদোগান বলেন, আমরা আশা ছাড়িনি। আমাদের মিত্ররা আজও তাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা দুয়েকদিনের মধ্যেই পুতিন ও জেলেনস্কির মধ্যে ফোনালাপের ব্যাপারে আশাবাদী।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে তুরস্ককে নিরপেক্ষ অবস্থানেই দেখা গেছে। শুরু থেকেই এই সংকট নিরসনে কাজ করছে দেশটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ