শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এ বছরের হজের কোটা প্রকাশ, চতুর্থ সর্বোচ্চ বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে পবিত্র হজের দেশভিত্তিক কোটা প্রকাশ করেছে সৌদি আরব। এতে চতুর্থ সর্বোচ্চ সংখ্যা বাংলাদেশের। এবারে বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ মুসল্লি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবারে সবচেয়ে বেশি মানুষ হজ করতে যাবেন ইন্দোনেশিয়া থেকে। এরপরেই রয়েছে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নাম।

গত ১০ এপ্রিল সৌদি জানিয়েছে, দেশ ও বিদেশ থেকে ১০ লাখ মুসল্লি এবার হজ পালন করতে পারবেন। স্বাভাবিক মৌসুমে ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিতে পারেন।

দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবার ইন্দোনেশিয়া থেকে এক লাখ ৫১, পাকিস্তানের ৮১ হাজার ১৩২, ভারতের ৭৯ হাজার ২৩৭ মুসল্লি হজ পালন করতে যেতে পারবেন।

এছাড়া নাইজিরিয়ার ৪৩ হাজার আট, আফগানিস্তানের ১৩ হাজার ৫৮২, তুরস্কের ৩৭ হাজার ৭৭০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স থেকে ১২ হাজার ৩৪৮, ৯ হাজার ৫০৪ ও ৯ হাজার ২৬৮ মুসল্লি হাজ করতে যেতে পারবেন।

তবে বৃহস্পতিবার হজের যে কোটা প্রকাশ করা হয়েছে, সেটি অস্থায়ী। পরবর্তী সময়ে তা সংশোধন করা হতে পারে। একটি দেশের মুসলিম জনসংখ্যার ওপর ভিত্তি করে হজের কোটা নির্ধারণ করে সৌদি আরব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ