রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘সবার সঙ্গে দুজন ফেরেস্তা আছেন, ওজনে কম দেবেন না, কেয়ামতে হিসাব দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আমাদের সবার সঙ্গে দুজন করে ফেরেস্তা আছেন, তারা সবকিছু লিখে রাখছেন। সুতরাং ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, কেয়ামতে হিসাব দিতে হবে’- এভাবেই কারওয়ানবাজার ব্যবসায়ীদের সতর্ক করছিলেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারসহ তিনটি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা।

কারওয়ানবাজার ছাড়াও মহাখালী বাসস্ট্যান্ড এবং পূর্ব নাখালপাড়া বাজারে তদারকি করা হয়। তদারকিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ করা ইত্যাদি অপরাধে পূর্ব নাখালপাড়ার হাজী রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, হাজী সুইটসকে পাঁচ হাজার টাকা, বাবা-মায়ের মাংসের দোকানকে এক হাজার টাকা, নিউ জমজম সুইটস অ্যান্ড বেকারিকে দুই হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ডমাইকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, পাকা রশিদ সংরক্ষণ করা, বাসস্ট্যান্ডের কাউন্টারের সহজে দৃশ্যমান স্থানে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা এবং প্রদর্শনকৃত ভাড়া অপেক্ষা অধিক ভাড়া না নেওয়ার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ