মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী প্রতিদিন কয়টি ডিম খাওয়া ভালো? 

২৪ ঘণ্টায় করোনায় দেশে কেউ মারা যায়নি, শনাক্ত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ২১ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২২ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২১ জন। আগের দিন ৫ হাজার ৯২৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৪৫ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৫১ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জন।

স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২ জন। শনাক্তের হার দশমিক ৫১ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৭৪ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৭৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৮১৬ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৯৪ শতাংশ।

সূত্র: বাসস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ