মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তানযিমুন নাসিহীন বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তানযিমুন নাসিহীন বাংলাদেশের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে ভান্নারায় মারকাযুল উলুমিল ইসলামিয়্যাহ মাদরাসায় এটি অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মাওলানা শফিকুর রহমান, সভাপতি, কোনাবাড়ী উলামা পরিষদ।

আরও উপস্থিত ছিলেন- মুফতি জুনায়েদুল্লাহ আখতার, খতিব, বাইতুর রিদওয়ান জামে মসজিদ মৌচাক। উক্ত সংগঠনের প্রধান সমন্বয়কারী মুফতি খালেদ কাসেমী আজহারী, সংগঠন এর সভাপতি, জামাল খান ও কমিটির সকল সদস্যবৃন্দ ও সংগঠনের সদস্যগন ।

মুফতি খালেদ কাসেমী আজহারী বলেন, মারকাযুল উলুমের জন্য তানযিমুন নাসিহীন, মসজিদ মাদরাসা কমপ্লেক্স এর জন্য ৪০০ শতাংশ জায়গা ক্রয় করার প্রজেক্ট হাতে নিয়েছে, এতে আনুমানিক ব্যায় হবে ৮ কোটি টাকা। তিনি সকলকে এ প্রজেক্ট বাস্তবায়নে শরিক হওয়ার জন্য আহ্বান করেছেন।

মাওলানা শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি মানুষ যাদের ওপর যাকাত ফরজ হয়েছে। সকলেই নিজ নিজ যাকাত আদায় করলে দেশ থেকে দরিদ্র মোচন হবে ইনশাআল্লাহ।

এসময় তিনি কারাগারে বন্দী সকল আলেমদের মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। সকলকে উদ্দেশ্যে সংগঠনের সদস্য হওয়ার জন্য আহ্বান করেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ