মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেনীতে ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) ফেনী জেলা কার্যলয়ে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আজমী ও সেক্রেটারী এম মোকছোদুর রহমান মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মুফতি মোস্তফা কামাল।

তিনি বলেন, অবিলম্বে মদের লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। মাতাল রাষ্ট্র গঠনের পায়তারা থেকে ফিরে মাদানী রাষ্ট্র গঠনে মনোযোগী হতে হবে। দুর্নীতিকে জিরো টলারেন্স দেখানো ছাড়া জাতির মুক্তি নাই।

বক্তারা বলেন, স্বাধীনতার বিভিন্ন জয়ন্তি অনুষ্ঠিত হচ্ছে ঠিক কিন্তু স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আজো জনগণের দোরগোড়ায় পৌঁছে নাই।

এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সহ সভাপতি মাওলানা নুর আহাম্মদ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা ওবায়দুল হক ভূঁইয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ