রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ওয়ায়েজ কাজী ইব্রাহীমের জামিনের আবেদন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় বক্তা মুফতি কাজী ইব্রাহীমের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ আদেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দিন।

আদালতে কাজী ইব্রাহীমের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট শওকত উল্লাহ চৌধুরী। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর ভোরে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে আটক হন বক্তা মুফতি কাজী ইব্রাহীম। এর আগে ২৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে প্রতারণা মামলা করেন এক ব্যক্তি। এছাড়া তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গোয়েন্দা পুলিশ। দুই দিনের রিমান্ড শেষে তাকে ওই বছর কারাগারে পাঠানো হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি তাকে ফারুকী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে দুর্বৃত্তরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ