মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

কেউ আত্মহত্যা করলেও বিএনপির নামে মামলা দেবে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ায় সরকারের কড়া সমালোচনা করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গণমাধ্যমে খবর এলো নিউমার্কেটের ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে, তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। আর আসামি করা হলো বিএনপির নেতাকর্মীদের। গ্রেফতার করা হয়েছে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুলকে। এখন আমার কাছে মনে হচ্ছে কেউ যদি আমাশয়, কলেরায় মারা যায় কিংবা অভিমানে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় এসব মৃত্যুর জন্যও বিএনপির নেতাকর্মীর নামে মামলা দেবে!

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে জানিয়ে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, নির্বাচন যেটা হবে সেটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। তার আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফ্লোরিডা বিএনপির আহ্বায়ক ইমরানুল হক চাকলাদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ূন কবির বেপারী উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ