শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে একশ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে। দেশটির সরকারি কর্মকর্তা ও একটি পরিবেশবাদী গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার (২৩ এপ্রিল) দেশটির খনিজ সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লাগে। এতে একশ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে প্রাণ হারান।

ঝুঁকি থাকা সত্ত্বেও নাইজেরিয়ায় বেকারত্ব ও দারিদ্র্য নিরসনে অবৈধ তেল শোধন করা একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। এই প্রক্রিয়ায় প্রধান তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করা হয় এবং পরে অস্থায়ী ট্যাংকে পরিশোধিত হয়।

বিপজ্জনক এ প্রক্রিয়ায় তেল শোধন করার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রায়শই। এরই মধ্যে এটি একটি কৃষিজ অঞ্চলকে দূষিত করেছে।

ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বেআইনিভাবে জ্বালানি কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরণে পুড়ে গেছে।

এদিকে, দুর্ঘটনার পর থেকে পলাতক ওই শোধনাগারের মালিক। তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

গত অক্টোবরেও রিভার রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটে এবং এতে অন্তত ২৫ জন নিহত জন। নিহতদের মধ্যে শিশুরাও ছিল।

দেশটির সরকারি সূত্রে জানা গেছে, নাইজেরিয়া, আফ্রিকার সবচেয়ে বড় খনিজ তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ