শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিশ্বে করোনায় মারা গেছে ১৫২৪, আক্রান্ত ৫ লাখ ৪৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব কয়েক দিন ধরেই নিম্নমুখী। রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার দাপট আরও কমেছে।

এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন এক হাজার ৫২৪ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৬৯৪ জন।

এর আগের দিন শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২ হাজার ৫২৭ জন। একই সময় ভাইরাসটিতে সংক্রমিত হন ৬ লাখ ৬৮ হাজার ৭৮১ জন। শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৮ লাখ ১০ হাজার ৫৬০ জন। অন্যদিকে মারা যান ৩ হাজার ২৮৯ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী রোববার (২৪ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৯০ লাখ ৬৪ হাজার ৪৪ জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৪১ হাজার ৮৫৩ জনে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৭৭৯ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ১৮ হাজার ৩১৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৬১ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২২ হাজার ১৮৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ৪৫ হাজার ৬৫৪ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬২ হাজার ৬৬৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ