শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রমজানের প্রথম বিশ দিনে ওমরা করেছেন ৪০ লাখেরও বেশি মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে এ পর্যন্ত পবিত্র ওমরাহ হজ পালন করেছেন ৪০ লাখেরও বেশি মুসল্লি। আর এখনো প্রতিদিন দুই লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি ওমরাহ পালন করছেন।

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদের ক্রাউড ম্যানেজমেন্ট বিভাগ বলছে, ইতিমধ্যেই পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে এ পর্যন্ত প্রায় ৪০ লাখেরও বেশি মুসল্লির ওমরাহ হজ পালনের ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করেছে তারা।

ক্রাউড ম্যানেজমেন্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ওসামা আল-হুজাইলি জানান, রমজান মাসের প্রথম দিন থেকে এ পর্যন্ত ৪২ লাখ মুসল্লি ওমরাহ হজ পালনের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করেছেন।

তিনি আরও জানান, মুসল্লিদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে, গ্র্যান্ড মসজিদে ঢোকা সব মুসল্লিকে সুরক্ষিত রাখতে এবং বয়স্ক ও প্রতিবন্ধকতাসম্পন্ন ব্যক্তিদের সাহায্য করতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

করোনার ধকল কাটিয়ে আগের রূপে ফিরেছে পবিত্র নগরী মক্কা। দুই বছরের বেশি সময় পর ওমরাহ পালনের সুযোগ পাওয়ায় সৌদি আরবের এ শহরটিতে ঢল নেমেছে মুসল্লিদের। তিল ধারণের ঠাঁই নেই মসজিদুল হারামে।

ওমরাহ পালনের সুযোগ পাওয়ায় সন্তুষ্ট বাংলাদেশিরাও। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে আরও বেড়েছে মুসল্লিদের ভিড়। পবিত্র রমজান মাসে মহান আল্লাহর নৈকট্যলাভের আশায় মুসল্লিদের ঢল নেমেছে মক্কা ও মদিনায়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই ওমরাহ পালনে যাচ্ছেন অসংখ্য মানুষ।

মুসল্লিদের চাপ বাড়ায় নানা ব্যবস্থা নিয়েছে সৌদি প্রশাসন। পবিত্র কাবা চত্বরের ভিড় এড়াতে ইতেমারনা ও তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে করতে হয় আবেদন। অনুমতি ছাড়া মক্কায় তাওয়াফ ও মদিনায় জিয়ারত করলে গুনতে হবে ১০ হাজার রিয়াল জরিমানা।

এছাড়াও মদিনায় মসজিদে নববীতে রওজা জিয়ারতে পাঁচ বছর বয়সের নিচে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ