শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদিতে আজান প্রতিযোগিতায় প্রথম তুর্কি যুবক, শুভেচ্ছা জানালেন এরদোগান নিজেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে কুরআন ও আজান প্রতিযোগিতার জনপ্রিয় অনুষ্ঠান ‘ইতরুল কালামে’ আজান গ্রুপে প্রথম হয়েছেন মুহসিন কারা নামের এক তুর্কি যুবক। দেশের নাম উজ্জ্বল করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বৃহস্পতিবার মুহসিনকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় তুর্কি প্রেসিডেন্ট ওই যুবককে বলেন, ‘শুরুতেই তোমাকে অভিনন্দন জানাই। আল্লাহর কাছে চাইবো তিনি তোমার ভাগ্যে স্থায়ী সাফল্য লিখে রাখুন। তুমি এর আগেও তুর্কি টেলিভিশন ‘টিআরটি’তে পবিত্র কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছো। মাশাআল্লাহ!’

ফোনালাপে এরদোগান মুহসিনের জন্মস্থান কোথায় জানতে চান। প্রতিউত্তরে মুহসিন জানান, তার জন্মস্থান ভান প্রদেশের আরসিস জেলায়। তবে তিনি বসবাস করেন সিভাস প্রদেশে। কারণ, তিনি বিয়ে করেছেন সেখানেই। সিভাসে পাঁচ বছর যাবত সস্ত্রীক থাকছেন তিনি।

এরদোগান তার পরিবার ও সন্তান-সন্ততি সম্পর্কেও জিজ্ঞাসা করেন। মুহসিন কারা জানান, তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

প্রসঙ্গত, মুহসিন কারা গত বুধবার ‘ইতরুল কালামে’র চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকার অর্জন করেন। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারীও একজন তুর্কি। তার নাম আলপ জান চিলক। প্রথম হওয়ায় পুরস্কার হিসেবে মুহসিন পেয়েছেন ২০ লাখ সৌদি রিয়াল ও আলপ জান চিলক ১০ লাখ রিয়াল। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন আব্দুর রহমান বিন আদিল। তিনি পেয়েছেন ৫ লাখ রিয়াল।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ