মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ঢাকা কলেজে র‌্যাব-ডিবির অভিযানে আটক ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ঢাকা কলেজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেল পাঁচটায় কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের ১০১ নম্বর কক্ষে অভিযান চালায় র‌্যাব।

ঢাকা কলেজের নর্থ হলের শিক্ষার্থী মোহাম্মদ রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সব মিলিয়ে প্রায় ১০ জনকে তুলে নিয়ে গেছে র‌্যাব ও ডিবি। এ সময় ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য জহির হাসান জুয়েলকেও আটক করা হয়। তিনি হিসাববিজ্ঞান বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী।

এদিকে, তাদের তুলে নিয়ে যাওয়ার বিষয়ে র‌্যাব ও ডিবি পুলিশের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে দুই দোকানের কর্মীদের বিরোধকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকাল পর্যন্ত থেমে থেমে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

এ ঘটনায় ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এর মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া দুই দিনের এসব ঘটনায় অন্তত ১১ জন সাংবাদিক এবং পুলিশের ২৫ জন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অপরদিকে, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সারাদিন সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন, তাদের মধ্যে দুজন পরে মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ