রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

'নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সিরা হজে যেতে পারবেন না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আগে নিবন্ধন করেছেন, কিন্তু বয়স ৬৫ পার হয়ে গেছে, এমন নাগরিকেরা হজে যেতে পারবেন না’ বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আজ সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘করোনায় পুরো বিশ্বের পরিস্থিতিই পাল্টে গেছে। সেখান থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে আসছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে হজযাত্রীদের বিষয়ে একটি নিয়ম করে দিয়েছে সৌদি সরকার। যাঁরা আগে নিবন্ধন করেছিলেন, কিন্তু এখন বয়স ৬৫ অতিক্রম করেছে, তারা হজে যেতে পারবেন না। এ নিয়ম সব দেশের হজযাত্রীদের বেলায় প্রযোজ্য।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ