মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

‘ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ইসলামী অর্থব্যবস্থার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে ইসলামী অর্থব্যবস্থার বিকল্প নেই। প্রচলিত অর্থ ব্যবস্থা ধনীদের আরো ধনী এবং গরিবদের আরো গরিবে পরিণত করে। কেননা সুদ দেয় গরিবরা, সুদ নেয় ধনীরা।

অপরদিকে ইসলামী অর্থব্যবস্থায় যাকাত দেয় ধনীরা, যাকাত নেয় গরিবরা। এতে করে ভারসাম্যপূর্ণ অবস্থা সৃষ্টি হয়। এজন্য প্রচলিত সুদী অর্থব্যবস্থা প্রবর্তণ করে যাকাতভিত্তিক অর্থ ব্যভস্থা চালু করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ৬৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক’ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কদমতলীর মেরাজনগরস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতারে বিশেষ অতিথি ছিলেন মুফতী বাছির উদ্দিন মাহমুদ।

৬৫ নং ওয়ার্ড শাখা সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুফতী মুনিরজ্জামান আলমগীর, মো. আব্দুল বারেক কন্ট্রাক্টর, মুহা. আব্দুল জলিল কন্ট্রাক্টর প্রমুখ। ইফতার মাহফিলে দেড় শতাধিক মানুষ অংশ নেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরো বলেন, ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত না থাকায় এক শ্রেণির মানুষ অতি উচ্চাভিলাষী জীবন যাপন করে অপরদিকে এ শ্রেণির মানুষ বস্তি ও ঝুঁপড়িতে বসবাস করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ