শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে টানা ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৭ মে থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

তিনি জানান, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই সঙ্গে চাঁদ দেখা সাপেক্ষে দুই অথবা তিন মে ঈদুল ফিতর। এ কারণে আগামী ১ থেকে ৫ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ৬ মে শুক্রবার থাকায় এমনিতেই কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন টেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের সকল পাসপোর্ট যাত্রী যাতায়াত করতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ