মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

আগামী জাতীয় নির্বাচনে একশ' আসনে ইভিএমে ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব ঠিক থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত একশ' আসনে ইভিএমে ভোট করতে চায় নির্বাচন কমিশন। দ্রুত সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইভিএম সরবরাহ করতে পারলে তিন'শ আসনেই ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট করারও পরিকল্পনা রয়েছে তাদের।

দেশের নির্বাচন ব্যবস্থার সঙ্গে ইলৈকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর সঙ্গে পরিচয় হয় এক যুগ আগে। ২০১৭ সালের আগ পর্যন্ত এর ব্যবহার ছিল কম এবং পরীক্ষামূলক। একাদশ জাতীয় নির্বাচনে ইভিএমএর মাধ্যমে মাত্র ৬টি আসনে ভোট গ্রহণ হয়।

পরবর্তীসময়ে বেশ কিছু সংসদীয় আসনের উপ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপকভাবে ইভিএম ব্যবহার করা হয়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে ইভিএম নিয়ে সবার মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে চায় ইসি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ' আস্থা আছে মানুষের, আবার অবিশ্বাষের বিষয়ও আছে। আমরা সেগুলো যেনো না থাকে সেদিকে উদ্যোগ নিচ্ছি। ভারতীয় ইভিএম আমাদের থেকে কারিগরে অনুন্নত হওয়া সত্যেও, যদি আস্থার মধ্যে থাকতে পারে, তাহলে আমাদের ইভিএম ইন্নত হয়ে কেন থাকবে না।'

নির্বাচন কমিশন প্রথমে প্রযুক্তি বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করবে। পরে রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত করে দেয়া হবে। নেয়া হবে সবার মতামত।

নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন, সম্মানীত রাজনৈতিকবিদ যারা আছেন তাদের কাছেও আমরা আহ্বান জানাব যে, আপনারা আপনাদের বিশেষজ্ঞদের প্রেরণ করেন। প্রয়োজনে আপনাদের কোনো প্রতিনিধি থাকতে চান তাও থাকতে পারবেন।

প্রয়োজনে ইভিএম এর প্রযুক্তিতেও আসতে পারে পরিবর্তন। আস্থা অর্জন করতে পারলে সব আসনেই ভোট হবে ইভিএমএ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ