শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

এক রাতে ইউক্রেনের ৫০০ সেনা হ*ত্যার দাবি রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, গত রাতে তাদের সেনাবাহিনী ইউক্রেনের ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

রাশিয়ার দাবি, এই এক রাতের হামলায় ইউক্রেনের ৫০০ এর বেশি সেনা নিহত হয়েছে।

তাছাড়া কয়েক ডজন সামরিক যান, কামান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, ইউক্রেনের উত্তর-পূর্ব দিকের শহর খারকিভে দুটি অস্ত্র মজুদ করার কারাখানায় হামলা চালিয়েছে তাদের সেনারা।

তবে রাশিয়ার এমন দাবির পর ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

তাছাড়া গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারাও রাশিয়ার এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে রাশিয়া ইউক্রেনে প্রথম হামলা করে গত ২৪ ফেব্রুয়ারি। সেই যুদ্ধ শুরু হওয়ার পর দুই মাস কেটে গেছে। কিন্তু এখনো রাশিয়া বা ইউক্রেন কেউ বড় ধরনের সফলতা পায়নি।

রাশিয়া হামলার শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে চেয়েছিল। কিন্তু ইউক্রেনের বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে সেটিতে তারা ব্যর্থ হয়।

এরপর রাশিয়া সম্মুখ যুদ্ধে না জড়িয়ে মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ