মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

দেশের বিভিন্ন জেলায় সাদাকাহ’র রমাদান কোরআন সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন জেলায় চালু হয়েছে সাদাকাহ-এর ‘রামাদান কোরআন সেন্টার। যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা সাদাকাহ ইউএসএ-এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে ‘রামাদান কোরআন সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, এই সেন্টারগুলোতে পহেলা রমজান থেকে পুরো মাস জুড়ে স্থানীয় শিশু কিশোর ও কোরআন পড়তে ইচ্ছুকদের পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে।

পাশাপাশি নীতি-নৈতিকতাসহ ইসলামী ধর্মীয় শিক্ষাও প্রদান করছেন সাদাকাহ কোরআন সেন্টারের শিক্ষকগণ। সেন্টারগুলোর উদ্বোধনে স্থানীয় আলেম-ওলামা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মক্তব তো আগে থেকেই ছিল। তবে সাদাকাহ ইউএসএ-এর উদ্যোগে শুধু রমজানের জন্য বিশেষায়িত যে কোরআন সেন্টার উদ্বোধন করা হয়েছে, সেটা দারুণ উদ্যোগ।

এর ফলে এলাকার মানুষ আরো সহিহ শুদ্ধভাবে কোরআন শিখতে পারবে। এজন্য এলাকার পক্ষ থেকে সাদাকাহ ইউএসএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্থানীয় মুসল্লী ও আলেমরা।

রামাদান কোরআন সেন্টারগুলোর মধ্যে রয়েছে- গাইবান্ধার ফুলছড়ির মন্ডলপাড়া জামে মসজিদ, জামালপুরের দেওয়ানগঞ্জের কামারের চর জামে মসজিদ, কুড়িগ্রামের চর রাজিবপুরের জোয়ানিপারা জামে মসজিদ, বরিশালের উজিরপুরের জুগিহাটি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা।

বরিশালের আগৈলঝাড়া ফুল্লশ্রী ফকিরবাড়ী জামে মসজিদ, ঢাকার তেজকুনিপাড়ার আহছানিয়া নুরানিয়া এতিমখানা, কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের বায়তুশ শরফ জামে মসজিদ, ভোলার চরফ্যাশনের কুকরিমুকরি ফজলুল উলুম কিরাতুল কোরআন মাদরাসা, বরিশালের আগৈলঝরার মিয়াবাড়ি মক্তব এবং হবিগঞ্জের মাধবপুরের পূর্ব আন্দিউরা জামে মসজিদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ