মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

বগুড়ায় ঈদের রাত থেকে গ্যাস বন্ধের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে পেট্রোবাংলার জিটিসিএলের মেরামত কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ( ২৫ এপ্রিল) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পেট্রোবাংলার বগুড়া সেলস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দেবদীপ বড়ুয়া।

তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গ্যাস লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য আবাসিক, বাণিজ্যিক কলকারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঈদের সময় এই সিদ্ধান্তে জনদুর্ভোগ বাড়বে এমন প্রশ্নের জবাবে পেট্রোবাংলার এ কর্মকর্তা জানান, ঈদের সময় সবক্ষেত্রে চাপ কম থাকবে। তাছাড়া অন্যান্য দিনে সবক্ষেত্রে কাজের চাপ এবং সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সব কিছু ভেবেই ঈদের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময় বেছে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বগুড়ায় আবাসিক ও বাণিজ্যিক মিলে পিজিসিএলের প্রায় ৩০ হাজার গ্রাহক রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ