মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

‘ব্যবসায়ীরা সরকারি জাকাত ফান্ডে নিয়মিত জাকাত দিলে ফান্ড অনেক বেশি শক্তিশালী হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বলেছেন, ব্যবসায়ীরা সরকারি জাকাত ফান্ডে নিয়মিত জকাত প্রদান করলে সরকারি জাকাত ফান্ড অনেক বেশি শক্তিশালী হবে৤ সরকারি জাকাত ফান্ডের অর্থ দিয়ে দরিদ্র্যদের আত্মনির্ভরশীল করা হয়৤ কুরআনে নির্দেশিত ৮ টি খাতে প্রকৃত হকদারদের মধ্যে জাকাতের অর্থ বিতরণ করা হয়।

আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার দুপুর ২ টায় ঢাকা জেলা প্রশাসক এর সভাকক্ষে আয়োজিত সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদান উদ্বুদ্ধকরণে বিশিষ্ট ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি জাকাত ফান্ডে ব্যবসায়ীদের জাকাত আদায়ের অনুরোধ করে জেলা প্রশাসক বলেন, হাদীসে রয়েছে হালাল রিযিকের ১০ ভাগের ৯ ভাগই রয়েছে ব্যবসার মধ্যে৤ ঢাকা জেলার ব্যবসায়ীরা সরকারি জাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে ঢাকা জেলার দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল গণি ও ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াস মেহেদী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও জাকাত বোর্ডের সদস্য ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার।

সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারেস সিনহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাহিনা আক্তার৤ ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিভাগের ৫ টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ