মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

সাভারে ঈদের রাত ১০টা থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাভারে ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

পেট্রোবাংলার শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য সাভারে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ঈদের সময় গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। এ ছাড়া পাইপলাইনগুলোর সংস্কারকাজ করাটা সহজ হয়। সব দিক বিবেচনা করে সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সময়টি নির্ধারণ করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ