রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করুন: অধ্যক্ষ ইউনুছ আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষকে নিরাপদে বাড়ী ফেরার ব্যবস্থা করতে হবে। নাড়ীর টানে বাড়ী ফেরা মানুষ নিরাপদে বাড়ী ফিরা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে।

তিনি বলেন, সকলের মধ্যেই একটা উৎকন্ঠা মনোভাব, তারা নিরাপদে যানজটমুক্তভাবে এবং চাঁদাবাজীর খপ্পর থেকে মুক্ত হয়ে বাড়ী ফিরতে চায়। সেইসাথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিকে নজরে রাখতে হবে। ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ী ফেরা নিশ্চিত এবং সবধরণের চাঁদাবাজী বন্ধ করতে হবে। যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করতে হবে।

আজ এক বিবৃতিতে মহাসচিব বলেন, ঈদকে সামনে রেখে গ্রামমুখী মানুষ টিকিট ক্রয়ে ব্যস্ত। কিন্তু সিন্ডিকেটের কবলে পড়ে দিন কি দিন লাইনে দাড়িয়ে থেকেও টিকেট পাচ্ছে অনেকেই। তিনি সিন্ডিকেট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এক ধরণের অসাধু পরিবহন ব্যবসায়ী ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনে ব্যস্ত হয়ে পরে। এটি যেন কেউ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সেইসাথে যাত্রীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ