বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এস জয়শঙ্কর আগামী ২৮ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ ও ভুটান সফর করবেন। বাংলাদেশ সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গেও আলোচনা করবেন।

এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, এই সফরে এস জয়শঙ্কর বাংলাদেশকে সুখবর দেবেন। তবে কী সুখবর দেবেন, তা তিনি স্পষ্ট করেননি।

ড. মোমেন আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য সফরে তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিশেষভাবে আলোচনা হবে।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এসেছিলেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

এবার শেখ হাসিনার ভারত সফরের জন্য মোদির আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে ঢাকা আসছেন এস জয়শঙ্কর। আগামী জুনের মাঝামাঝি শেখ হাসিনা ভারত যাবেন বলে আশা করা যাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ