শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

ইথিওপিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২০ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইথিওপিয়ার আমহারা অঞ্চলে অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিদের অতর্কিত হামলায় ২০ জন মুসল্লি নিহত হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের একজন ইসলামিক নেতা।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই সহিংসতা প্রতিবেশী টাইগ্রে অঞ্চলের সংঘাতের সঙ্গে সম্পর্কিত নয়।

বুধবার আমহারা ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিলের সভাপতি সাইদ মুহাম্মদ রয়টার্সকে বলেন, গতকাল যখন মুসলমানরা এক ব্যক্তিকে দাফন করতে যাচ্ছিলেন, তখন এ ঘটনা ঘটে।

সাইদ বলেন, সশস্ত্র ব্যক্তিরা গোন্ডার শহরে সমবেত মুসলিমদের দিকে একটি বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়। বাকিরা পরবর্তী সহিংসতায় মারা যায়।

তিনি আরও বলেন, সেখানে দোকানপাট লুটপাট করা হয়েছে এবং তিনটি মসজিদে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাদুরে আগুন লাগানোয় একটি মসজিদের সামান্য ক্ষতি হয়েছে।

আমহারা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র গিজাচেউ মুলুনেহ বলেন, ঘটনার তদন্ত চলছে এবং তিনি পরে বিস্তারিত জানাবেন।

সূত্রের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আহত ১৫ জনকে গোন্ডার রেফারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন গুলিবিদ্ধ বা বিস্ফোরণে আহত হয়েছেন, তা স্পষ্ট নয়। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ