মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

ঈদে ৮ দিনের ছুটির কবলে ভোমরা স্থলবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।

শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি শুরু হয়ে পরের শুক্রবার (৬ মে) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে।

দীর্ঘ ৮ দিন বন্ধ থাকায় গড়ে প্রায় ২০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যহত থাকবে।

ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন খান জানান, শুধুমাত্র পাসপোর্ট যাত্রী যাতয়াতের জন্য ভোমরা ইমিগ্রেশন বিভাগ ঈদের দিনসহ পুরা ৮দিনই খোলা থাকবে আর যাত্রীদের ভ্রমণ কর পরিশোধের জন্য সোনালী ব্যাংক ভোমরা শাখাও খোলা থাকার কথা রয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আহবায়ক মিজানুর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ একটি বন্ধের কবলে পড়েছে ভোমরা স্থলবন্দর। তবে কাষ্টমস এবং সিএন্ডএফ খোলা থাকলেও শ্রমিক এবং কর্মচারিদের দাবির মুখে বন্ধ থাকছে এবং যথা সময়ে কার্যক্রম শুরু হবে।

এ সময় তিনি আরও বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে আড়াই’শর মত পন্যবাহী ট্রাক প্রবেশ করতো। গতকাল এবং ভোমরা বন্দরে দৈনিক ৪শর মত ট্রাক পন্য নিয়ে প্রবেশ করছে। যা ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা।

ভোমরা শুল্ক বিভাগের সহকারি কমিশনার আমীর মামুন জানান, ৫ই মে বৃহস্পতিবার সরকারি আদেশে অফিস খোলা থাকবে। তবে জেনেছি, ওই দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ