রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ২৪ ঘণ্টা চলবে ফেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দিনরাত ২৪ ঘণ্টা ছয়টি ফেরি চলাচল করবে। বুধবার থেকে এ নৌরুটে পাঁচটি ফেরি চলাচল শুরু করেছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে আরও একটি ফেরি যুক্ত হচ্ছে বলে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে।

সূত্রটি জানায়, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ছয়টি ফেরি এবং মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে চারটিসহ উভয় রুটে ঈদের ছুটির আগে ও পরে ১০টি ফেরি চলবে। এর মধ্যে মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে রাতে আপাতত একটি ফেরি চলবে। তবে যাত্রীচাপ বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে বুধবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। নৌরুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে লঞ্চের পাশাপাশি ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, মিনি রো-রো সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ পাঁচটি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চলাচল করছে। আরও একটি ফেরি যুক্ত হবে এ নৌরুটে।

এছাড়া শরিয়তপুরের মাঝিরঘাট রুটে রাতে চলবে শুধু ফরিদপুর ফেরি। এবং দু’টি ডাম্প ফেরিসহ চারটি ফেরি দিনের বেলায় চলছে। আপাতত ঈদের আগে পাঁচদিন এবং পরে পাঁচদিন ২৪ ঘণ্টা শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা সেতুর নীচ দিয়ে আগের নিয়মে এ পাঁচটি ফেরি চলাচল করবে বলে নিশ্চিত করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ফেরি কুমিল্লা, কুঞ্জলতা, ক্যামেলিয়া, বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া এ পাঁচটি ফেরিসহ মোট ছয়টি ফেরি বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ২৪ ঘণ্টাই চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ