রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ২৮ রমজান শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ কওমি মাদরাসাগুলোর মোট ৬ টি শিক্ষা বোর্ড রয়েছে। বোর্ডগুলো হল, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আযাদ দ্বীনী এদারায়ে তালীম, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড।

তারিখের একটু এদিক সেদিক করে সবগুলো বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শাবান মাসেই।

ইতোমধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আযাদ দ্বীনী এদারায়ে তালীম ছাড়া বাকি ৪ টি বোর্ড প্রকাশ করেছে তাদের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট। বাকি দুই বোর্ডের রেজাল্ট প্রকাশের তারিখ জানতে শিক্ষার্থীদের মাঝে শুরু হয়েছে অপেক্ষা। এরই মধ্যে আযাদ দ্বীনী এদারায়ে তালীম ২৯ তারিখ রেজাল্ট প্রকাশের ঘোষণা দিয়েছে। আর আজ বৃহস্পতিবার বেফাক ঘোষণা দিয়েছে ২৮ তারিখ রেজাল্ট ঘোষণা করবে।

সাধারণত রমজানের শেষ দশকেই প্রকাশিত হয় পরীক্ষার রেজাল্ট। তাই শেষ দশকের দিনগুলো যতই বাড়ছে শিক্ষার্থীদের অপেক্ষার পারদ বাড়ছে দিগুণ।

আজ বৃহস্পতিবার বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়ে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়। তাতে বলা হয়, ৩০ এপ্রিল ২৮ রমজান দুপুর দুইটায় ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ইতোমধ্যে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশসহ চারটি বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়েছে। জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড- এর রেজাল্ট প্রকাশ হয়েছে গত ২১ এপ্রিল, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার রেজাল্ট প্রকাশ হয়েছে (২৫ এপ্রিল, ২৩ রমজান) সোমবার। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার রেজাল্ট প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৬ এপ্রিল) ২৪ রমজান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ