রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ডেপুটি স্পিকারের মৃত্যুর খবর গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধার-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন তার মেয়ে ফারজানা রাব্বী বুবলি।

এ বিষয়ে ডেপুটি স্পিকারের মেয়ে ও ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলি সামাজিকমাধ্যম ফেসবুক থেকে লাইভে এসে তার বাবার সঙ্গে কথা বলে এমন অভিযোগ করেন।

এর আগে, বৃহস্পতিবার( ২৮ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে ফেসবুক ও বিভিন্ন সামাজিকমাধ্যম থেকে গুজব ছড়ানো হয় ফজলে রাব্বী মিয়া মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে আলোচনার ঝড় উঠলে ডেপুটি স্পিকারের মেয়ে বুবলি লাইভে এসে বাবার সঙ্গে কথা বলেন।

লাইভে এডভোকেট ফজলে রাব্বী মিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আব্বু আপনার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। আপনি বলেন, ভাল আছেন।’ অপর প্রান্তে এডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, 'আমি ভাল আছি।'

পরে ফারজানা রাব্বী ফেসবুকে বলেন, সাঘাটা ও ফুলছড়ির দুই জন ছেলে বাবার কাছে আছেন এবং চাচা ফরাদ রাব্বী তার বাবাকে দেখতে রওনা হয়েছেন। তার বাবা আগের চেয়ে অনেক ভালো আছেন।

ফারজানা রাব্বী আরও জানান, তার বাবা খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং সাঘাটা ও ফুলছড়ি ৫ আসনের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে ফারজানা রাব্বী বুবলির চাচাতো ভাই রোমান জানান, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এখনো অসুস্থ আছেন, জীবিত আছেন। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন।

তিনি আরও জানান, কিছু অসাধু দুষ্কৃতিকারী, চক্রান্তকারী জীবিত মানুষকে মৃত বলে ফেসবুকে গুজব রটাচ্ছে। আপনারা কেউ গুজবে কান দিবেন না।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া শারীরিক অসুস্থতার কারণে আমেরিকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ