শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে তেলের লরির ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। এরা হলেন এনতারুজ্জামান (৪৩) ও বিধান বিশ্বাস (৪২)।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ফ্লাইওভারের উপরে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই লরিটি জব্দ করা হয়েছে। এনতারুজ্জামানের বাবার নাম আ. সালাম। তিনি থাকতেন রাজধানীর খিলবাড়িরটেক। আর বিধানের বাবার নাম মৃত অশ্বীনী বিশ্বাস। তার বাড়ি খুলনা ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ