শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

আল-আকসায় আ*ক্রমণ হলে ইহুদি উপাসনালয়ে হা*মলার হুঁ*শিয়ারি হামাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনী আরেকটি হামলা চালালে ইহুদিদের উপাসনালয়ে (সিনাগগ) হামলার হুশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি আন্দোলন হামাস। খবর আল আরাবিয়্যার।

গাজা উপত্যকায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার এক বক্তৃতায় বলেছেন, কেউ এমন দৃশ্যের পুনরাবৃত্তি ঘটালে সারা বিশ্বের হাজার হাজার সিনাগগ ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসরাইলি পুলিশ গত দুই সপ্তাহ ধরে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, তারা মসজিদের ভেতরে টিয়ারগ্যাস নিক্ষেপ করছে, যা মুসলিম বিশ্বে নিন্দার জন্ম দিয়েছে।

সিনওয়ার বলেন, যদি ইসরাইলি দখলদারিত্ব আল-আকসা মসজিদে হামলা বন্ধ না করে তাহলে তাদের একটি মহান যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত।

তিনি বলেন, মে মাসের শেষ দিকে আল-আকসায় ‘আগ্রাসন’ চালালে হামাস ইসরাইলে শত শত রকেট নিক্ষেপ করবে। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল মে মাসের শেষ দিকে।

পূর্ব জেরুজালেমে চলমান সহিংসতা গত বছর ইসরাইল এবং হামাসের মধ্যে ১১ দিনের যুদ্ধের মতো আরেকটি সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ওই যুদ্ধটিও আল-আকসায় অস্থিরতার প্রেক্ষিতে শুরু হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ