শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতরের আগে ও পরে মোট পাঁচ দিনে সড়কে প্রাণ গেছে অন্তত ৬৫ জনের। অনেকের ঈদের আনন্দ ম্লান হয়েছে প্রিয়জনের মৃত্যুর খবর শুনে। এ বছর সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। গত পাঁচ দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন।

এ বছর ঈদযাত্রার চেয়ে ঈদে বেড়াতে গিয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ঈদের পরের দিন অর্থাৎ বুধবার (৪ মে)। এদিন সড়ক দুর্ঘটনায় সারাদেশে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই উঠতি বয়সী কিশোর ও তরুণ। আর বৃহস্পতিবার (৫ মে) রাত ৯টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঈদের ছুটির প্রথম দুই দিনে রোববার (১ মে) ও সোমবার (২ মে) সড়ক দুর্ঘটনায় পাঁচজন করে নিহত হন। এর মধ্যে রোববার (১ মে) বাগেরহাটের ফকিরহাটে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে। এদিন সকাল পৌনে ৯টার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে বাস ও ট্রাকের দুই চালক এবং ১০ মাস বয়সী এক শিশু ছিল।

এরপর একদিন বাদে ঈদের দিন মঙ্গলবার এক লাফে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ জনে। এদিন গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হন। এদের মধ্যে দুইজন নারী ছিলেন।

তার পরের দিন বুধবার (৪ মে) সড়ক দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রীসহ পাঁচজন নিহত হন। বুধবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে দুই যাত্রী নিহত হন। দুপুরে কুষ্টিয়ার খোকসায় পিকআপ ভ্যান ও থ্রি-হুইলারের সংঘর্ষে দুই ভাই নিহত হন। এরপর বিকেল চারটার দিকে পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গাছের সঙ্গে ধাক্কায় তিন কিশোর নিহত হয়। তিনজনই একই মোটরসাইকেলে ছিলেন।

এছাড়া বৃহস্পতিবার (৫ মে) রাত ৯টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ১৯ জনের। দুজন করে মৃত্যু হয়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ও নারায়ণগঞ্জে।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৪৮ শতাংশই ছিল মোটরসাইকেলের চালক, নয়তো আরোহী। মোটরসাইকেলের এসব দুর্ঘটনা বেশি ঘটেছে টাঙ্গাইল, পঞ্চগড়, ময়মনসিংহ, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুরসহ দেশের আরও কয়েকটি জেলায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ