শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

করোনার কারণে এশিয়ান গেমস স্থগিত করল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে। শুক্রবার খবরটি নিশ্চিত করে আয়োজকেরা।

সেপ্টেম্বরে চীনের হাংচৌতে এবারের এশিয়ান গেমস হওয়ার কথা। কিন্তু দেশটিতে ফের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। যার ফলে স্থগিত হলো ২০২২ এশিয়ান গেমস।

এশিয়ান গেমস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘এশিয়ার অলিম্পিক কাউন্সিল জানাচ্ছে, ২০২২ সালে চীনের হাংচৌতে ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে।’

তবে কী কারণে এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি। এই ক্রীড়া প্রতিযোগিতার নতুন সূচি পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

সাম্প্রতিক সময়ে ফের করোনা মহামারির সঙ্গে লড়ছে চীন। দেশটি থেকে কভিড-১৯ ছড়িয়ে পড়ে বিশ্বের সর্বত্র। ফের করোনা পরিস্থিতি অবনতি হয়েছে চীনে। যার কারণে এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের পাশের শহর আয়োজক দেশ হাংচৌ। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে শহরটির ওপর জিরো-টলারেন্সের এক সপ্তাহের লকডাউন দিয়েছে ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ