শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

চলতি মৌসুমে ওমরাহ পালনের শেষ তারিখ ৩১ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরব ছাড়া চলতি মৌসুমে অন্য কোনো দেশ থেকে যাওয়া মুসল্লিদের জন্য ওমরাহ পালন করার শেষ তারিখ ৩১মে।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সাওয়াল মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মৌসুমে ওমরাহ পালনকারীদের জন্য অনুমোতি দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আগামী ১৫ সাওয়াল পর্যন্ত ওমরাহর ভিসার জন্য আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে নির্ধরিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

করোনার কারণে গত দুই বছর বিদেশিদের জন্য হজ পালন বন্ধ ছিল। গত বছর কেবল মাত্র সৌদিতে বসবাসকারী ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান।

এ বছর করোনার টিকা নেওয়া ৬৫ বছরের কম বয়সি বিদেশিরা হজ পালন করতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ