শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

চীনে ভবন ধসে নিহত ৫৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: একটি হাউজিং ব্লক ধসে পড়ে চীনের হুনান প্রদেশের চাংশা শহরে ৫৩ জন নিহত হয়েছেন। প্রায় সপ্তাহখানেকের উদ্ধার তৎপরতার পর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি শুক্রবার (৫ মে) এ সংবাদ জানিয়েছে।

এর আগে ২৯ এপ্রিল ভবনটি ধসে পড়ে। উদ্ধারকর্মীরা ১০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এদের মধ্যে একজনকে ঘটনার ৫ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

সিসিটিভির রিপোর্ট অনুযায়ী এই ঘটনার তদন্তে ওই এলাকা থেকে অনেককে সন্দেহের বশবর্তী হয়ে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

চীনে ভবন ধসের ঘটনা এই প্রথম নয়। এর আগেও দুর্বল অবকাঠামোর ও অনিয়ম-দুর্নীতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ